বাহরাইনকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২১, ১৫:৫০আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৫:৫০

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে সম্পর্ক জোরদার করতে ১০ বছর মেয়াদী কৌশলপত্র নিয়ে আলোচনা করেছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড: মুহাম্মদ নজরুল ইসলাম। 

মঙ্গলবার বাহরাইনের অর্থমন্ত্রী (ফিনান্স অ্যান্ড ন্যাশনাল ইকনোমি) শেখ সালমান বিন খলিফা আল খালিফার সঙ্গে এই আলাপ হয়। 

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাহরাইন সরকারের ‘মুমতালাকাত’ বিনিয়োগ ফান্ড থেকে বাংলাদেশ বিনিয়োগের জন্য শেখ সালমানকে অনুরোধ জানান ড. নজরুল।  

করোনা মহামারি মোকাবিলায় বাহরাইনের  রাজা ও ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে প্রবাসীদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ প্রণোদনা প্যাকেজ ও অবৈধ প্রবাসীদের বৈধকরণে সাধারণ ক্ষমা ঘোষণা করায়, বাহরাইন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত প্রথমেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ সালমানকে শুভেচ্ছা জানান। 

বাহরাইনে বাংলাদেশ স্কুল নির্মাণের জন্য জমি প্রদান করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্কুল প্রজেক্ট নির্মাণের অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন ড. নজরুল। এছাড়া প্রদত্ত জমির লিজের সময়সীমা বৃদ্ধির জন্যও মন্ত্রীকে অনুরোধ জানান তিনি। 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি