ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা বঙ্গবন্ধু: সলিহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ২১:১৪আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:১৭

দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অন্যতম অতিথি মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ একথা বলেন। তিনি বলেন, ভবিষ্যৎ অনেক প্রজন্মের প্রেরণা হিসাবে কাজ করবেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর ছয় দফা দাবি বাংলাদেশ সৃষ্টির ভিত্তি ছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেছে। এই ভাষণ পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্মম মৃত্যু হয়েছে কিন্তু তার চেতনা এখনও ভুলে যায়নি মানুষ। যারা গণতন্ত্র ও স্বাধীনতা চায় তাদের মনে বঙ্গবন্ধু সবসময় থাকবেন।

বিচক্ষণ অর্থনৈতিক নীতির কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক অভূতপূর্ব উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মালদ্বীপের জনগণকে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মোহামেদ সলিহ বলেন, কোভিডের কারণে বিভিন্ন নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে, মালদ্বীপে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম