বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন কংগ্রেসে একটি রেজ্যুলেশন গ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে। কংগ্রেসওম্যান ওকাশিও-করটেজসহ আরও তিন জন কংগ্রেসের সদস্য গত ১৬ মার্চ এই রেজ্যুলেশনটি গ্রহণের জন্য জমা দেন। রেজ্যুলেশনটি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি অনেক প্রাচীন হিসেবে অভিহিত করে রেজ্যুলেশনে বলা হয়, ১৯৭০ সালে পাকিস্তানে নির্বাচনে জয়লাভের পরও পশ্চিম পাকিস্তানের মিলিটারি নেতৃত্ব ক্ষমতা ছাড়তে রাজি হয়নি এবং পূর্ব পাকিস্তানে সামরিক শাসন জারি করে।
২৬ মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এবং রক্তক্ষয়ী যুদ্ধে লাখ লাখ লোক গৃহহারা হয় এবং মৃত্যুবরণ করে এবং ৯ মাস পরে পাকিস্তান আর্মি ভারত ও বাংলাদেশ মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বলে রেজ্যুলেশনে উল্লেখ করা হয়।









