রূপপুর পারমাণবিক প্রকল্পে যুক্ত হতে চায় বেলারুশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২১, ১৩:৩২আপডেট : ২০ মার্চ ২০২১, ১৩:৩২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রশিক্ষণ, নিরাপত্তা উপকরনণহ অন্যান্য ক্ষেত্রে যুক্ত হতে চায় বেলারুশ। এ বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করছে বলে জানিয়েছেন বেলারুশের শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার দিমিত্রি খারিতুনচিক। 

চারদিন সফর শেষে ডেপুটি মিনিস্টার ঢাকা ক্লাবে শনিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ খাতে কার্যকর সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে চুক্তি করাটা জরুরি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এজেন্সিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।’

সহযোগিতার বিষয়টি কী জানতে চাইলে তিনি বলেন, ‘বেলারুশে পারমাণবিক বিদ্যুৎ নির্মাণের প্রথম ধাপের কাজ শেষ। রিএক্টর তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ বেলারুশের অভিজ্ঞতা জানার বিষয়ে আগ্রহী। বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতাও আমরা জানতে চাই।’ 

এসবের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান দিমিত্রি। 

তিনি বলেন, ‘আপনাদের সবার মনে থাকা সোভিয়েত সময়ে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের মতো বিয়োগান্তক ঘটনা এর আগে ঘটেছিল। তাই এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি কারণ অতীতের অভিজ্ঞতায় আমরা মনে করি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার বিষয়টি জরুরি। নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। সুরক্ষা যন্ত্রপাতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে।’

দুইদেশের মধ্যে অন্যান্য আরও সহযোগিতার বিষয়ে বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রেই রেঝেওসস্কি বলেন, কন্সট্রাকশন খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, বেলারুশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাসহ অন্যান্য বিষয় নিয়ে সহযোগিতার সুযোগ আছে। এছাড়া বাংলাদেশ মূলত তৈরি পোশাক রফতানি করে। 

ইউরেশিয়ান অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন,  ‘এটি জটিল কারণ এই অঞ্চলে পাঁচটি দেশ সদস্য এবং সবার সম্মতির ভিত্তিতে বাংলাদেশ এর সঙ্গে যুক্ত হতে পারবে।’ 

অনুষ্ঠানে বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে রায় উপস্থিত ছিলেন। 

 

 

 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম