স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি এলিজাবেথের উষ্ণ অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৬:৫৯আপডেট : ২২ মার্চ ২০২১, ১৮:০১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি এলিজাবেথ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে রবিবার (২১ মার্চ) লেখা এক চিঠিতে রানি এলিজাবেথ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বার্তার জন্য বাংলাদেশ দূতাবাস রানির ব্যক্তিগত অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছিল।

রানি তার বার্তায় বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান।

রানি বলেন, ‘গত বছর একটি সমস্যা-সংকুল বছর গেছে। আমি আশা করি, আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান