প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৭:১৪আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে ষষ্ঠ দিনের অনুষ্ঠান  শুরু হয়েছে। সোমবারের (২২ মার্চ) প্রতিপাদ্য ‘বাংলার মাটি, আমার মাটি’।

সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের শুরুতেই শত শিশুর কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হয় ১০ দিনব্যাপী এই অনুষ্ঠান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এটি আয়োজন করেছে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম