বঙ্গবন্ধু আজও নিরন্তর প্রেরণার উৎস: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৯:২৬আপডেট : ২২ মার্চ ২০২১, ১৯:৪৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু আজও নিরন্তর প্রেরণার উৎস, তাই মুজিব চিরন্তন। সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের আয়োজনে ষষ্ঠ দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

ডা. দীপু মনি বলেন, ‘বাংলার মাটি, নদী, প্রকৃতিকে ভালোবেসেছিলেন শেখ মুজিব। তাই হয়েছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে স্বাধীন করেছিলেন জাতিকে। ঘাতকেরা তাঁকে কেড়ে নিলেও তাঁর চেতনায়, আজও তাঁর বাংলায় আমাদের পথচলা, তাঁর কন্যার নেতৃত্বে তাঁরই দেখানো সোনার বাংলা বিনির্মাণে।’

তিনি আরও বলেন, ‘নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ঐতিহ্যে বাংলাদেশের কাছাকাছি দেশ নেপাল এবং সেখানকার মানুষ। আজকের অনুষ্ঠানে নেপালের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে।’   

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক