ডেপুটি অ্যাটর্নি দেবাশীষের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৬:৩৫আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৬:৩৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (২৩ মার্চ) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এটি তার পদত্যাগের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে গত ২১ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে দেবাশীষ ভট্টাচার্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। ওই ৭০ জনের মধ্যে দেবাশীষ ভট্টাচার্যও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম