৫৩ হাজার টন চাল আনবে আরও ৩৫ প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৮:১৯আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:১৯

বেসরকারি পর্যায়ে আরও ৩৫টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এর আগে গত ১৭ মার্চ ১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টন ভাঙা চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। ফলে এখন পর্যন্ত মোট ৪৮টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টন চাল আমদানির অনুমতি দিল সরকার।

চাল আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্টদের যেসব শর্ত পরিপালন করতে হবে, সেসব শর্ত হলো- আগামী ৩০ মার্চের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে। এছাড়া বরাদ্দে অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) জারি বা ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করে বাজারজাত করা যাবে না। প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম