বঙ্গবন্ধু সামগ্রিক নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২০:৩১আপডেট : ২৩ মার্চ ২০২১, ২১:১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামগ্রিক নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে জোর দিয়েছিলেন। তার সুগভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে রাষ্ট্র ও গণজীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীর অধিকার সুপ্রশস্ত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ মূল প্রতিপাদ্যের দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ মার্চ) সপ্তম দিনের অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ‘নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা’ থিম নিয়ে অনুষ্ঠিত সপ্তম দিনের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা ১৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠান টেলিভিশন, বেতার, অনলাইন ও স্যোশাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়।

স্পিকার শিরীন শারমিন বলেন, আজ নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে সমগ্র বিশ্বে রোল মডেল করে তুলেছে। বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। ডাক্তার, বৈজ্ঞানিক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাজনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে।

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন বলেন, বঙ্গবন্ধু ১৯৭২-এর সংবিধানে ১৫টি সংরক্ষিত নারী আসন দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এর ধারাবাহিকতায় বর্তমানে একাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম