রিট খারিজ, ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৪:৪৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৪:৫১

করোনা সংক্রমণের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২২ মার্চ) বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এর আগে ২১ মার্চ তাইমুর খান বাপ্পি নামের এক শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান এ রিট করেছিলেন। 

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

রিট আবেদনে কোভিড-১৯ তথা করোনা মহামারি বিবেচনায় নিয়ে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চাওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম