এশিয়ার পঞ্চম টাইগার হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৯:৪৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৫৭

আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগ করার সুযোগ আগামী বাজেটেও দেওয়া হবে কিনা, সেটা এ মুহূর্তে বলা যাবে না। আগামী বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এখন ৪১ নম্বরে আছি। করোনা সংক্রমণ পরিস্থিতির আগ পর্যন্ত গত ১০ বছর আমরা অসাধারণ গতিশীলতায় এগিয়েছি। ১৯৬০ থেকে ১৯৯০ সাল, এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। তারা ৬, ৭ কিংবা ৮ এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা কিন্তু একই ধারাবাহিকতায় ৬, ৭ কিংবা ৮-এ চলে গেছি। এতে মনে করেন আমরা যদি আর পাঁচ বছর থাকি, তাহলে আমার দৃঢ়বিশ্বাস, আমরা পঞ্চম এশিয়া টাইগার হিসেবে আসতে পারবো।’

অর্থমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ হবে। আগে এটা ছিল জয়েন্ট ভেঞ্চারে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে। এখন আর সেটা হচ্ছে না।’

অর্থমন্ত্রী জানান, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ‘ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিং’ কার্যক্রম পিপিপি পদ্ধতির পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল সিড করপোরেশন (এনএসসি) থেকে জেআরও-৫২৪ জাতের ৮০০ মেট্রিক টন মান ঘোষিত পাটের বীজ সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম