ভারত থেকে আসছে আরও সেদ্ধ চাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২১:৪১আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৪

সরকার আবারও ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজকের বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৪৯৩ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ৭৭৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৫৮ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৯১৬ টাকা এবং প্রকল্প সাহায্য (এডিবি, এএফডি ও ইআইবি ঋণ) ৫৩৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৮৫৭ টাকা।

অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স পি.কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৩০ মার্কিন ডলার।

তিনি বলেন, ৭৭৭ কোটি ৪০ লাখ পাঁচ হাজার ২৭ টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার ঢাকা অ্যানভায়রনমেন্টালি সাসটেইনাবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস) প্রকল্পের প্যাকেজ-২-এর আওতায় গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে বারিধারা পর্যন্ত ১৪ কিলোমিটার পরিশোধিত পানির ট্রান্সমিশন লাইন স্থাপন কাজে চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়াও ২১৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ২৩ টাকা ব্যয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক অ্যাক্সেলারেট এনার্জি এলপি, ইউএস-এর কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম