মুক্তিযুদ্ধে ‘শহীদ’ দুই ধরনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৯:৫৪আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৫৪

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে ‘শহীদ’ দুই ধরনের। এর একটি হচ্ছে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করে শহীদ, আর অপরটি হচ্ছে গণশহীদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে  সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেন মন্ত্রী। তালিকাটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাসাইটে পাওয়া যাবে বলে তিনি জানান।

মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে ধারণা পরিষ্কার করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ দুই রকমের। মহান মুক্তিযুদ্ধের সময়কাল ৯ মাস, অর্থাৎ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ক্ষেত্রবিশেষে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি রাজধানী ঢাকার মিরপুরে যুদ্ধ হয়েছিল। এই সময়ের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বা যুদ্ধের ট্রেনিং গ্রহণের পর পাকিস্তান বাহিনী ও তাদের দোসরদের হাতে যারা নিহত হয়েছেন, তারা শহীদ মুক্তিযোদ্ধা। আর মুক্তিযুদ্ধে নিহত হওয়া ৩০ লাখ হচ্ছেন গণ-শহীদ।’

তিনি বলেন, ‘মক্তিযুদ্ধে গণশহীদদের বিষয়েও চিন্তা করবো। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের একটা স্বীকৃতি থাকবে না— এটা হতে পারে না। তাই আমরা ভাবছি, এই গণ-শহীদদের কীভাবে সম্মানিত করা যায়। তাদের একটা তালিকা করে যদি সনদ দেই, সেটা তাদের পরিবারের জন্য একটা সান্ত্বনা হবে, আর্থিকভাবে সুযোগ-সুবিধা পাক বা না পাক।’ গণ-শহীদদের আমরা কীভাবে সম্মানিত করতে পারি, সেটাও বিবেচনায় আছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের তালিকাও প্রকাশ হলো। প্রথম দফার তালিকায় ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম এসেছে।’ তিনি বলেন, ‘বুদ্ধিজীবীদের কোনও সংজ্ঞা ছিল না। মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ও খ্যাত ব্যক্তিদেরকে নিয়ে আমরা বুদ্ধিজীবীদের সংজ্ঞা নির্ধারণ করেছি। সেই তালিকা অনুযায়ী, প্রাথমিকভাবে একটা তালিকা তারা প্রস্তুত করেছেন। বাকিটাও প্রকাশ করা হবে।

মোজাম্মেল হক আরও বলেন, ‘আগে শহীদ বুদ্ধিজীবীদের তালিকাগুলো মূলত ঢাকাসহ বড় বড় শহরকেন্দ্রিক ছিল। জেলা থেকে তারা জানতো না, আবেদনও করতে পারতো না। এখন তারা জেনেছেন আবেদন করেছেন। অনেক আবেদন আমরা  পেয়েছি।’

মন্ত্রী বলেন, ‘সংজ্ঞা অনুযায়ী যেসব সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিবিদ, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক সংগীত ও শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি— যাদের বুদ্ধিবৃত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তানি দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন, তারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত হবেন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম