পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে: শি জিনপিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ২২:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২১, ২২:৪৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক চিঠিতে জিনপিং বলেন, ‘গত পাঁচ দশকে কর্মঠ ও আত্মনির্ভরশীল জনগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি করেছে। এর ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।’

বৃহস্পতিবার ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও চীন ঘনিষ্ট প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে চিঠিতে শি জিনপিং বলেন, ‘‘সাম্প্রতিক বছরগুলোতে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উভয় দেশ একসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করার মধ্য দিয়ে  এই সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।’’

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘উন্নয়ন কৌশল আরও  দৃঢ় করতে এবং বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক ব্যবহার করে নতুন ফলাফল পেতে আমি কাজ করতে প্রস্তুত।’

এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কেসিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পৃথক দুটি বার্তা পাঠিয়েছেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম