অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত: জো বাইডেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৮:৪৯আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৯:০৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশটিকে অপার সম্ভাবনা ও সুযোগের হিসেবেও অভিহিত করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বাইডেন বলেন, ‘আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে এই অভূতপূর্ব অর্জনের জন্য অভিনন্দন জানাই।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে আজ শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে জো বাইডেনের এই বার্তা প্রচার করা হয়।

বাইডেন তার অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। এটি বিশ্বে উদারতা ও মানবতার একটি উজ্জ্বল উদাহরণ। এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে কাজ করবে।’

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করে তিনি বলেন, ‘আমার প্রশাসন এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে।’

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি উভয় দেশের প্রতিশ্রুতি দৃঢ় অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করবে।’

আগামী ৫০ বছর এবং তারও পরে বাংলাদেশের জনগণের জন্য আরও উজ্জ্বল একটি ভবিষ্যৎ তৈরিতে আমি আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম