পাশে আছে দিল্লি: মোদি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ২৩:২১আপডেট : ২৭ মার্চ ২০২১, ২৩:২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পাশে থাকবে। আজ শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, মোদি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করা হয় এবং সবসময় বাংলাদেশ পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে মোদি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যাপক উন্নয়ন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি হামিদ ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে তার (মোদি) এই সফর একটি অনন্য মাইলফলক হবে।

বৈঠকে অসহযোগ ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুকে ‘গান্ধী শান্তি পুরস্কার ২০২০’ প্রদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রপতি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ভারত সরকারকে উপহার হিসেবে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা পাঠানোর জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করে বলেন, ভারত থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে যে পরিমাণ টিকা আসবে তাও সময়মত আসবে।

১৯৭১ সালে ভারতের সমর্থনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে একটি দর্শণার্থী বইয়ে স্বাক্ষর করেন, সেখানে তিনি সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করেন।

এর আগে রাষ্ট্রপতি দুই দিনের সফরে মোদিকে স্বাগত জানান। তিনি এখানে প্রধানত দুটি ঐতিহাসিক উৎসব উদযাপনে যোগ দিতে এসেছিলেন।

সূত্র:  বিএসএস। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম