সাংস্কৃতিক কমপ্লেক্স হচ্ছে ২৫ উপজেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৬:৫৩আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৬:৫৩

দেশের ২৫টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে সমীক্ষা শেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

সোমবার (২৯ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে তথ্য পাওয়া গেছে।

যেসব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে সেগুলো হল মুন্সিগঞ্জের লৌহজং, টাঙ্গাইলের কালিহাতি, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ডামুড্যা, ফরিদপুরের ভাঙ্গা, গাজীপুরর কাপাসিয়া, মানিকগঞ্জের সিংগাইর, ময়মনসিংহের গৌরীপুর, মুক্তাগাছা, ও নান্দাইল, জামালপুরের ইসলামপুর, নেত্রকোনার কেন্দুয়া, শেরপুরের নালিতাবাড়ি, রাজশাহীর বাগমারা, নওগাঁর পত্নীতলা, নাটোরের সিংড়া, দিনাজপুরের কাহারোল, রংপুরের গঙ্গাচরা, পঞ্চগড়ের বোদা ও তেতুলিয়া, কুড়িগ্রামের রৌমারি, বাগেরহাটের ফকিরহাট, মড়েলগঞ্জ ও মোল্লাহাট, যশোরের মনিরামপুর, কুমিল্লার হোমনা ও চাঁদপুরের মতলব উপজেলা।

জানা গেছে, বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এছাড়া নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সদস্য কমিটির সদস্য অসীম কুমার উকিলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম