ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে, কমে আসবে তাপপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ০০:৩৫আপডেট : ৩০ মার্চ ২০২১, ০০:৩৫

ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও শঙ্কা রয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই সারা দেশে তাপপ্রবাহ বেশি। তবে আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টি নামলে কমে আসবে তাপমাত্রা। এতে কমবে তাপপ্রবাহও।  

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, মময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে ৩৪ দশমিক ৫, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৬, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘ইতোমধ্যে অনেক অঞ্চলের তাপমাত্রা কমে এসেছে। বইছে শীতল বাতাস। আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টি হলেই কমে আসবে এই তাপমাত্রা। তবে এটি সাময়িক। এরপর আবার বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।’

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস