বুধবার মোংলা বন্দরে পৌঁছাবে মেট্রোরেলের কোচের প্রথম চালান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১২:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১২:৩৯

আগামীকাল বুধবার (৩১ মার্চ) মোংলা বন্দরে পৌঁছাবে মেট্রো রেলের ছয়টি কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন চট্টগ্রাম বন্দরে আছে। আগামীকাল মোংলা বন্দরে পৌঁছাবে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) মেট্রো রেলের কোচগুলো আসার কথা থাকলেও আসবে না। গতকাল চট্টগ্রাম থেকে জাহাজটি সেল করতে পারেনি। ওই জাহাজ সেল করতে চট্টগ্রাম থেকে যে পাইলট যাচ্ছিলেন তিনি সঠিক সময়ে পৌঁছতে পারেননি। অনেক রাতে পৌঁছেছেন। জাহাজটি সকাল ৮টায় সেল করে আগামীকাল দুপুর আড়াইটা নাগাদ মোংলা জেটিতে ভিড়বে।’ 

কত নম্বর জেটিতে খালাস হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রোগ্রামটি সেট করেন বন্দর কর্তৃপক্ষ। আমরা তাদের কাছে আবেদন করি। বিকাল নাগাদ তা সিলেক্ট হবে। আজ বিকাল ৫টা নাগাদ সেটা নির্ধারিত হবে।’ 

তিনি আরও জানান, বুধবার দু’টি কোচ খালাস হতে পারে। পরের দিন ১ এপ্রিল বাকি চারটি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে।

রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরআগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা শুরু করে। 

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম