যেসব হোটেলে থাকতে হবে বিদেশফেরতদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৩:০২আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৪:৫১

যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে আগত সব যাত্রীকে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে।

মঙ্গলবার (৩০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে

বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থাপনার জন্য ২৫টি হোটেলকে সরকার অনুমোদন দিয়েছে। ওইসব হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের।

হোটেলগুলো হচ্ছে বারিধারার এসকট দ্য রেসিডেন্ট লিমিটেড ঢাকা, গুলশান-২ এর দি ওয়েস্টিন ঢাকা, বারিধারার এসকট প্যালেস লিমিটেড, বনানীর প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, উত্তরার হানসা, গুলশান-২ এর লংবিচ সুইটস ঢাকা, হোটেল লেক ক্যাসেল, উত্তরার বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপেল লিফ, গুলশান-২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরি, বারিধারার ডেইজ হোটেল ঢাকা, উত্তরার মনসুন ইন, বনানীর হোটেল আফতাব আওয়ার্স রেসিডেন্টস, বনানীর গোল্ডেন টিউলিপ, গুলশান-২ এর হোটেল ট্রপিক্যাল ডেইজি, বনানীর হোটেল সুইট ড্রিম, কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চি, বনানীর আমাজন লিলি লেকভিউ রেসিডেন্স, বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জের বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস ২১, উত্তরার হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল, মেমেন্টো হোটেল, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।

এদিকে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আগত সব যাত্রীকে আরটি পিসিআর পদ্ধতিতে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। যা বিমানবন্দরে প্রর্দশন করতে হবে। ইউরোপ ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম কঠোরভাবে অনুসরণ করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম