মিয়ানমারে সরকারি অনুষ্ঠানে কেন গিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৫:০৪আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৫:০৬

সম্প্রতি মিয়ানমারের একটি সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধির অংশগ্রহণ নিয়মিত প্রক্রিয়ার অংশ ছিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।  বুধবার (৩১ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিয়ানমারকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। তাদের একটি নিয়মিত অনুষ্ঠান ছিল। যেসব দেশে আমাদের ডিফেন্স অ্যাটাশে থাকেন তারা এগুলোতে অংশগ্রহণ করেন। শুধু উনি না, আরও আটটি দেশ গেছে।’

এই বিষয় নিয়ে যারা হইচই করছে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘যারা এটি নিয়ে হইচই করছেন, যখন রোহিঙ্গাদের ওপর নির্যাতন করা হলো এবং ২৫ হাজার রোহিঙ্গাকে মারা হলো, তখন তো তাদের এ ধরনের হট্টগোল বা বয়কট দেখি নাই, ব্যবসা বন্ধ করতে দেখি নাই।’

আরও পড়ুন- মাত্র ৮ দেশের প্রতিনিধিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করলো মিয়ানমার

তিনি বলেন, এতদিন তারা ব্যবসা বন্ধ তো করেইনি। বরং যারা এখন বেশি সোচ্চার তাদের ব্যবসা এদের সঙ্গে ১৫ গুণ বেড়েছে।

মন্ত্রী বলেন, ‘তারা এখন চাইছে সু চিকে আবার সরকারে নিয়ে আসার জন্য। আমরা সু চি সরকারের অবস্থান দেখেছি। আমরা সু চির জন্য রাস্থায় মিছিলও করেছি। কিন্তু ওই সু চি সরকার যখন ক্ষমতায় আসলেন তখন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হলো, তারপরেও তাদের টনক নড়ে নাই।’

আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা যখন কষ্টে ছিল তখন একজন লোকও তাদের পাশে দাঁড়ায়নি। এটি লজ্জার বিষয়। এখন আপনারা বড় বড় কথা বলছেন, হইচই করছেন। তাদের বলেন, রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান সেটির ব্যবস্থা করতে।’

রোহিঙ্গারা ৩০ বছর ধরে নির্যাতিত, তারা স্কুলে যেতে পারে না, স্বাস্থ্যসেবা পায় না। কিন্তু এগুলো তাদের চোখে পড়ে না। এখন সরকার পরিবর্তন হয়েছে বলে চিৎকার শুরু করেছে বলে তিনি জানান।

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী