বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ০২:০১আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০২:০১

বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ দুই শতাধিক প্রতিষ্ঠানে হ্যাকাররা আক্রমণ করেছে। ‘হাফনিয়াম’ নামের হ্যাকার গ্রুপ এই হামলা করেছে বলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ও বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে।

হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখে আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে। বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটের রিপোর্টের ঠিকানা: https://www.cirt.gov.bd/wp-content/uploads/2021/04/HAFNIUM.pdf

রিপোর্ট ঘেঁটে দেখা যায়, হ্যাকাররা বাংলাদেশসহ আরও ২২টি দেশ টার্গেট করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশও রয়েছে।

হ্যাকারদের টার্গেটের মধ্যে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন ও আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা, ভারী ও প্রকৌশল শিল্প, বিজ্ঞান ও শিক্ষা খাত, বিদ্যুৎ ও জ্বালানি এবং অলাভজনক প্রতিষ্ঠান।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম