প্রজ্ঞাপন জারির পর শ্রম ব্যবস্থাপনা

শফিকুল ইসলাম
০৩ এপ্রিল ২০২১, ১৬:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:২৭

সরকার লকডাউনের ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর শ্রম ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে পরিকল্পনা করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির আগে এর কোনও সুযোগ নেই বলে মনে করে শ্রম মন্ত্রণালয়।

এদিকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, অর্ধেক জনবল দিয়ে কারখানা চালানো সম্ভব নয়। বিষয়টি জানিয়ে তারা সরকারকে চিঠিও দিয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, লকডাউন চলাকালীন দেশের শিল্প কারখানা খোলা থাকবে। সবকিছু চূড়ান্ত করতে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ৫০ শতাংশ জনবল দিয়ে কারখানা চালানোর নির্দেশনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ বলেছে, অর্ধেক জনবল দিয়ে কারখানা চালানো সম্ভব নয়। দেশের অর্থনীতির কথা চিন্তা করে সকল কারখানায় স্বাস্থ্য সুরক্ষা গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে কারখানা চালু রাখার পক্ষে মত দিয়েছে সংগঠনটি।

সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা চিঠিতে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানিয়েছেন, অর্ধেক শ্রমিক দিয়ে গার্মেন্টস কারখানা চালানো সম্ভব নয়। তবে কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হচ্ছে।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে সরকার আগামী দু-একদিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে একযোগে লকডাউনে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, লকডাউন চলাকালে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া শিল্প কল-কারখানাও খোলা থাকবে। যাতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে তারা কাজ করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা এখনও বসিনি। আগে লকডাউনের প্রজ্ঞাপন জারি হোক। সেটি দেখার পরই আমরা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
এদিকে লকডাউন বাস্তবায়নের উপায় বা কৌশল এবং করণীয় নির্ধারণে বিকালে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পরিস্থিতি অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার লক্ষ্যে গার্মেন্টস কারখানা চালু রাখার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আজ শনিবার বিকালে সিদ্ধান্ত হওয়ার কথা বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক