ওই নারী মামুনুল হকের স্ত্রী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৫:০২আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৬:২৫
রবিবার নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হকের অবস্থান প্রসঙ্গে জাতীয় সংসদে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সময় মামুনুল হকের ফোনালাপের উদ্বৃতি দিয়ে মন্ত্রী জানান, ওই নারী তার স্ত্রী নন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছিলেন। ওই নারী কে তা নিজের মুখে স্বীকার করেছেন। এ বিষয়ে আরও জেনে সবাইকে জানাবো।’
 
মন্ত্রী বলেন, ‘ওই ঘটনার পর দেখলাম ওই রিসোর্টের ওপর আক্রমণ হলো। কেন এই আক্রমণ, আমার জানা নেই। সেখানে বিদেশি কয়েকজন নাগরিকও ছিলেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছেন।’
 
হেফাজতের তাণ্ডব প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ কেন এমন তাণ্ডব? নিশ্চয়ই কোনও উদ্দেশ্য আছে। আমরা তদন্ত করে দেখছি। যারাই তাণ্ডব চালিয়ে থাকুক, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছি।’
/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী