২৪ ঘণ্টায় এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত, ৭০৮৭ জন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৬:১৬আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৮৭ জন। দেশে এটা এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা গেছেন ৫৩ জন, তাদের নিয়ে মোট মারা গেলেন ৯ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭০৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

দেশে মহামারি শুরুর পর থেকে এটা সর্বোচ্চ শনাক্ত। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর একবছর পর গত সপ্তাহে প্রথমবারের মতো একদিনে পাঁচ হাজারের বেশি সংখ্যক রোগী শনাক্ত হন। এর তিন দিনের মাথায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়ায় গত বৃহস্পতিবার। মাঝে শনিবার একদিনে শনাক্ত ৬ হাজারের নিচে ছিল। কিন্তু আজ রবিবার নতুন রেকর্ডে পৌঁছালো।

রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক শূন্য সাত শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় ‍মৃত্যুহার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪৯৩টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪টি। দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ চার হাজার ৫২০টি এবং বেসরকারি ব্যবস্থানায় পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৭৮ হাজার ৮৬৫টি।

দেশে বর্তমানে ২২৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২০টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৭৩টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী আট জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ৯৭০ জন এবং নারী মারা গেছেন দুই হাজার ২৯৬ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ২২ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৭৮ শতাংশ।

বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে একজন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন করে।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫২ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৭০৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৭৮৮ জন, চট্টগ্রাম বিভাগের ৭৮৮ জন, রংপুর বিভাগের ছয় জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, রাজশাহী বিভাগের ৩০ জন, সিলেট বিভাগের ২৪ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৭০৫ জন, ছাড়া পেয়েছেন ৯৮২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৫৬ হাজার ৬২০ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ১৬ হাজার ৩৪৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৮১ জন, ছাড়া পেয়েছেন ২৪৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৬৩৬ জন, ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৭৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৭০ জন।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম