সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। সোমবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।
প্রজ্ঞাপনে ড. জাফর উদ্দিনকে সিনিয়র সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়েই পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীনকে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।









