শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৬:০৫ আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:২৬

করোনা সংক্রমণের পর থেকে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬ জন। এর আগে গত বছরের ৩০ জুন সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ২১৩ জন, যা একদিনে এযাবৎকালের সর্বোচ্চ।

মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৯ মার্চ আগের সব রেকর্ড ভেঙে করোনা শনাক্ত হয় পাঁচ হাজার ১৮১ জন। সেই রেকর্ড ভেঙে ফের ৩১ মার্চ শনাক্ত হয় পাঁচ হাজার ৩৮৫ জন। ১ এপ্রিল শনাক্তের রেকর্ড ভেঙে দাঁড়ায় ছয় হাজার ৪৬৯ জন। ২ এপ্রিল আবারও রেকর্ড ভেঙে শনাক্ত দাঁড়ায় ছয় হাজার ৮৩০ জন। এরপর ৪ এপ্রিল সাত হাজার ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় ৭ হাজার ৮৭ জন। এরপর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটলো।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৩৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি। এখন পর্যন্ত ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২১ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৫ দশমিক ৬৯ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ২৭ জন। এখন পর্যন্ত পুরুষ সাত হাজার ৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৩৪১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ৪১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগেই মারা গেছেন ৫৪ জন, চট্টগ্রামে চার জন, রাজশাহীতে তিন জন, খুলনায় দুই জন, বরিশালে দুই জন এবং সিলেটে একজন।

২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৪ জন এবং বাড়িতে মারা গেছেন দুই জন।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন