কক্সবাজার-উনচিপ্রাং সম্প্রসারিত সড়ক উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৯:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:৪১

কক্সবাজারের লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত সম্প্রসারিত সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র অর্থায়নে কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ সড়ক।

বুধবার (৬ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রসারিত এ সড়ক উদ্বোধন করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সড়কমন্ত্রী জানান, প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ফেজের প্রথম প্যাকেজে কক্সবাজারের লিংক রোড হতে উখিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এবং দ্বিতীয় প্যাকেজে উখিয়া হতে উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটারসহ মোট ৫০ কিলোমিটার সড়ক মজবুতিকরণসহ প্রশস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য অসংখ্য আশ্রয়ণ ক্যাম্প এই মহাসড়কের পাশেই গড়ে উঠেছে। রোহিঙ্গাদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের কার্যক্রমকে ঘিরে দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, দেশ-বিদেশের অতিথি যাতায়াতে বিশেষ ভূমিকা পালন করছে এই মহাসড়কটি। এছাড়া বাংলাদেশ সরকারের ব্লু-ইকোনমির একটি অংশ হিসেবে টেকনাফ উপজেলার ‘সাবরাং অর্থনৈতিক অঞ্চলকে’ যোগাযোগ নেটওয়ার্কের আওতায় এনে দেশের সার্বিক অর্থনীতিতে মহাসড়কটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারকে ঘিরে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে তা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কক্সবাজারে বাস্তবায়িত হচ্ছে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা।

ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ মন্ত্রণালয়, সওজ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

 

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম