কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ২১:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৫

বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি লেখা এক চিঠিতে ড. রাজ্জাককে ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার (৬ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ২৬ ও ২৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরকালে ‘মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে যত্নশীল ও চমৎকার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিঠিতে নরেন্দ্র  মোদি লিখেছেন, ‘আমার সংক্ষিপ্ত ও ব্যস্ত ভ্রমণসূচির সফল বাস্তবায়নের জন্য ভ্রমণের স্থানগুলোর সব বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ আমাকে অভিভূত করেছে। আমি যেসব এলাকা ভ্রমণ করেছি, সেসব এলাকার কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে আপনার ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি।’

সফরকালে কৃষিমন্ত্রী যে সময় দিয়েছেন ও নিষ্ঠতা প্রদর্শন করেছেন, তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি আরও উল্লেখ করেন, ‘সফরকালে কৃষিমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে, তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’ কৃষিমন্ত্রীর সঙ্গে এ আলোচনা ও মতবিনিময়ে ভারতের প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক