গত এক মাসে করোনায় মৃত্যু ১০৪৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৮:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪২

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সরকারি হিসাবে মারা গেছেন ৭৪ জন, যা কিনা দেশে একদিনে এযাবৎকালের সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মারা গেলেন ৯ হাজার ৫২১ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ জন।

গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। এর ঠিক ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানানো হয়।

দেশে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংক্রমণের হার কম থাকলেও মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়, গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৫ জন।

এরমধ্যে ২৪ ঘণ্টার হিসাবে গত ৯ মার্চ মারা যান ১৩ জন, ১০ মার্চ সাত জন, ১১ মার্চ ছয় জন, ১২ মার্চ ১৩ জন, ১৩ মার্চ ১২ জন, ১৪ মার্চ ১৮ জন, ১৫ মার্চ ২৬ জন, ১৬ মার্চ ২৬ জন, ১৭ মার্চ ১১ জন, ১৮ মার্চ ১৬ জন, ১৯ মার্চ ১৮ জন, ২০ মার্চ ২৬ জন, ২১ মার্চ ২২ জন, ২৩ মার্চ ১৮ জন, ২৪ মার্চ ২৫ জন, ২৫ মার্চ ৩৪ জন, ২৬ মার্চ ৩৩ জন, ২৭ মার্চ ৩৯ জন, ২৮ মার্চ ৩৫ জন, ২৯ মার্চ ৪৫ জন, ৩০ মার্চ ৪৫ জন আর ৩১ মার্চ মারা গেছেন ৫২ জন।

এছাড়া ১ এপ্রিল মারা গেছেন ৫৯ জন, ২ এপ্রিল ৫০ জন, ৩ এপ্রিল ৫৮ জন, ৪ এপ্রিল ৫৩ জন, ৫ এপ্রিল ৫২ জন, ৬ এপ্রিল ৬৬ জন, ৭ এপ্রিল ৬৩ জন এবং ৮ এপ্রিল ৭৪ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম