ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ০৮:২৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৮:৩৪

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার এসব অঞ্চলে বয়ে যেতে পারে কালবৈশাখী।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই লঘুচাপের প্রভাবে রাঙামাটি ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর,  রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে ১৯ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ৩, নিকলিতে ১২, ময়মনসিংহে ১৫, নেত্রকোনায় ৫, সিলেটে ২, শ্রীমঙ্গলে ১৩, রাজশাহীতে ২, বগুড়ায় ৪, বদলগাছিতে ৫, দিনাজপুরে ৭, তেঁতুলিয়ায় ১ ও ডিমলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে। 

এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৭, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে আজ  ৩৩, সিলেটে  ৩২, রাজশাহীতে ৩৫ দশমিক ৮, রংপুরে আজ ৩০ দশমিক ৫, খুলনায়  ৩৫ দশমিক ২ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এছাড়া নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী,  বগুড়া, পাবনা, ঢাকা, ময়মনসিংহ,  সিলেট ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান