করোনা মোকাবিলায় ১০৪ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৮:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩০

করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে তিনটি চুক্তির আওতায় ১০৪ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এই সহায়তা করোনার টিকা কেনার খাতেও ব্যয় করা যাবে।

বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষকে টিকা প্রদান করা যাবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমেরও উন্নয়ন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস থেকে যাওয়ায় বিশ্বজুড়ে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারপরও বাংলাদেশ প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে করোনাকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে।’

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘এই অর্থায়নের ফলে দেশের সাধারণ মানুষকে টিকা প্রদান করা যাবে। এভাবে করোনা মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখা যাবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন