৭ সরকারি হাসপাতালে আইসিইউ খালি নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৯:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২০:৫৩

দেশে করোনা ডেডিকেটেড সাতটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে কোনও বেড খালি নেই।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা হাসপাতালের ১৯ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছে।

কেবল স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে চারটি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে মাত্র একটি বেড ফাঁকা রয়েছে।

সরকারি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও সেখানে কোনও আইসিইউ বেড নেই।

অর্থাৎ, রাজধানী ঢাকায় অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ১০টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকা ১৪২টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৩৭ জন, আর বেড খালি রয়েছে মাত্র পাঁচটি।

অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড রয়েছে মোট ৩৫৭টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৩৫০ জন, বেড খালি রয়েছে সাতটি।

রাজধানীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট আইসিইউ বেড রয়েছে ৪৯৯টি, এরমধ্যে রোগী ভর্তি আছেন ৪৮৭টিতে। সরকারি-বেসরকারি মিলিয়ে আইসিইউ বেড ফাঁকা রয়েছে মাত্র ১২টি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড আছে মোট ৭৯২টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৬৫৫ জন, আর বেড ফাঁকা রয়েছে ১৩৭টি।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন