মৃত্যু ১০ হাজার ছাড়ালো, একদিনে ৯৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৬:১৯ আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:০৭
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ১০ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ১৯২ জন। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন সাত লাখ সাত হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯১৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
 
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২১ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৭৭০টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে অ্যান্টিজেনসহ ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ১১ হাজার ৪১২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ চার হাজার ১৬০টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে পুরুষ ৬৪ জন এবং নারী ৩০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন সাত হাজার ৪৯৯ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ৫৮২ জন।

মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন ছিলেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের ছয় জন, খুলনা বিভাগের তিন জন, বরিশাল বিভাগের দুই জন এবং সিলেট ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯০ জন এবং বাসায় মারা গেছেন চার জন।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া পাঁচ হাজার ৯১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিন হাজার ৮২২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৮০০ জন, রংপুর বিভাগের আছেন ৩৫ জন, খুলনা বিভাগের ৪২ জন, বরিশাল বিভাগের ৩০ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, সিলেট বিভাগের ১০৭ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১৬ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক