‘করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৭:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:২৬

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর তা মোকাবিলা ও উন্নয়ন কাজ চলমান রাখতে স্থানীয় সরকার বিভাগের অধীন সব প্রতিষ্ঠানের জন্য করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ রকম আভাস দিয়েছেন। তাই স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন: সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে একটি করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মোকাবিলা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে ইনকাম জেনারেটিং এবং উৎপাদনশীল কার্যক্রম কীভাবে অব্যাহত রাখা যায় তার পরিকল্পনা এই গাইডলাইনে  সন্নিবেশিত থাকবে বলে উল্লেখ করেন তিনি ।

লকডাউন চলাকালীন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহ সচল রাখা সরকারের সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করে তাজুল ইসলাম। তার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানসমূহ মহামারিকালীন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘দেশের যেকোনও দুর্যোগ-দুর্দিন ও দুঃসময়ে সাধারণ মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশে পায়। জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নিবিড় সম্পর্ক ও যোগাযোগ থাকে। জনপ্রতিনিধিরাই পারে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে যেকোনও প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করতে।’

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নগরীর সব ড্রেন ও খালসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব মেয়রকে বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশন ড্রেন ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে।’ তাই এ বিষয়ে এখন থেকেই উদ্যোগ নিতে মেয়রদ্বয়কে পরামর্শ দেন তিনি।

সিটি করপোরেশন উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন ইনকাম জেনারেটিং এবং উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের জন্য সব মেয়রের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও যদি উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজন হয় তাহলে তার ব্যবস্থার উদ্যোগ তিনি নেবেন বলে জানান।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র ও প্রতিনিধিরা অনলাইন মতবিনিময় সভায় অংশ নেন।

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম