করোনায় এ পর্যন্ত ৯০ পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ০০:৫০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:৫০

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত ৯০ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে এসব পুলিশ সদস্য মারা যান।

পুলিশ সদর দফতরের সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে গেলে পুলিশ সদস্যরাও নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ওই বছরের ডিসেম্বর (২০২০) পর্যন্ত করোনায় ১৮ হাজার ৮৪৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। ওই বছরের মার্চে পুলিশ সদস্যদের আক্রান্তের খবর না পাওয়া গেলেও এপ্রিলে ৬৪৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। মে মাসে আশংকাজনক হারে বেড়ে চার হাজার ৫৮৪ জনে দাঁড়ায়। জুনে আক্রান্ত হন পাঁচ হাজার ৭১৫ জন। জুলাই মাসে তিন হাজার ৯১৩ জন, আগস্টে এক হাজার ৯২১ জন, সেপ্টেম্বরে ৭০৯ জন, অক্টোবরে ৪৮৮ জন, নভেম্বরে ৫৬৩ জন এবং ডিসেম্বরে ৩০৫ জন পুলিশ সদস্য।

২০২১ সালে গত সাড়ে তিন মাসে এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারি মাসে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সঙ্গে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশে করোনা সংক্রমণ থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। তবে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে যথযথ ব্যবস্থা গ্রহণের পর এখন আক্রান্তের হার অনেক কম।

 

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম