করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ১৬:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। একদিনে এই প্রথম একশ' জনের বেশি মারা গেলেন। গত ৩১ মার্চ অধিদফতর ৫২ জনের মৃত্যুর কথা জানায়। তারপর থেকে একদিনে মৃত্যু ৫০-এর নিচে নামেনি। আজকের ১০১ জন নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১০ হাজার ১৮২ জন। 

দেশে করোনা সংক্রমণের আজ ৪০৫তম দিনে একশ' জনের বেশি মারা গেলেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের করোনা শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানানো হয়। গত ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন রোগী। গতকাল ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন। এর মধ্য দিয়ে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। 

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৯৪ জন। করোনা থেকে মোট সুস্থ হলেন ছয় লাখ দুই হাজার ৯০৮ জন।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং  মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৭০৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ২৪ হাজার ২৩৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৩৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৭ জন, আর নারী ৩৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন সাত হাজার ৫৬৬ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ৬১৬ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৬৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন সাত জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের তিন জন, খুলনা বিভাগের পাঁচ জন, বরিশাল বিভাগের চার জন, সিলেট বিভাগের এক জন, রংপুর বিভাগের ছয় জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া পাঁচ হাজার ৬৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিন হাজার ৬৮৬ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৫২৬ জন, রংপুর বিভাগের ৬১ জন, খুলনা বিভাগের ৮১ জন, বরিশাল বিভাগের ৪৭ জন, রাজশাহী বিভাগের ১৩৪ জন, সিলেট বিভাগের ১৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ছয় জন।

১০১ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৪ জন। বাসায় মারা গেছেন সাত জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম