নেই পরিবহনের ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া দিয়েই অফিস যাচ্ছেন তারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ এপ্রিল ২০২১, ১২:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১২:৫৯

নিজস্ব পরিবহন ব্যবস্থা না রেখে শিল্প কারখানাসহ জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো চালু রাখায় বিপাকে পড়েছেন অফিসগামী লোকজন। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে অফিসে যাতায়াত করতে হচ্ছে তাদের। এ সুযোগে রিকশা ও সিএনজিগুলো তাদের থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া।ফলে কেউ কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যানে করে অফিসে যাতায়াত করছেন।

বুধবার (২১ এপ্রিল) সকালে খিলগাঁও রেলগেট এলাকায় অনেককেই রিকশা না পেয়ে অনেকেই ভ্যানে করে অফিসে যেতে দেখা গেছে। সাধারণ মানুষের অভিযোগ, গণপরিবহন না থাকায় সকাল বেলায় রিকশা ও সিএনজিগুলো অতিরিক্ত ভাড়া দাবি করে। ৫০ টাকা ভাড়া চায় ৮০-১০০ টাকা। তাও যাত্রীদের চাপে রিকশা পাওয়া যায় না। একারণেই হেঁটে বা ভ্যানে করে অফিসে যেতে বাধ্য হচ্ছেন।

ভ্যানে করে অফিস যাচ্ছেন লোকজন

বাসাবো বৌদ্ধমন্দির এলাকায়ও একই অবস্থা দেখা গেছে। সেখান থেকেও মতিঝিলের বিভিন্ন ব্যাংক ও অফিসগামী মানুষকে ভ্যান যোগে অফিসে যেতে দেখা গেছে। অতিরিক্ত ভাড়া চাওয়ায় কেউ কেউ হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। অফিসগামীদের অভিযোগ, অফিসগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেনি। এ নিয়ে সরকারেরও কোনও তদারকি নেই। ফলে সাধারণ কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
একই অবস্থা দেখা গেছে, নগরীর মাদারটেক, মালিকবাগ, মৌচাক, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায়।

হেঁটেই অফিস যাচ্ছেন লোকজন

সকাল ৯টায় মতিঝিলে কর্মস্থলে যেতে রিকশার জন্য খিলগাঁও রেলগেট অপেক্ষা করছিলেন ইদ্রিস আলী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অফিস থেকে কোনও পরিবহন ব্যবস্থা রাখা হয়নি। আগে ৬০-৭০ টাকা রিকশা ভাড়া দিয়েই অফিসে যেতাম। কিন্তু এখন সেই ভাড়া চাওয়া হচ্ছে ১২০ টাকা। বাধ্য হয়েই হেঁটে অফিসে যাচ্ছি।’

হেঁটেই অফিস যাচ্ছেন লোকজন

বাসাবো থেকে গুলিস্তানে যাওয়ার জন্য ভ্যানে উঠেছেন ৮-১০ জন কর্মজীবী মানুষ। তাদের একজন জমির উদ্দিন। তিনি বলেন, ‘রিকশা ভাড়া চাচ্ছে ১২০ টাকা। এখন জনপ্রতি ৪০ টাকা করে গুলিস্তানে যাচ্ছি।’ 

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম