ঢাকায় কূটনৈতিক মিশন খুলতে উজবেক রাষ্ট্রপতির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১১:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১১:৩২

ঢাকায় কূটনৈতিক মিশন খুলতে নির্দেশনা দিয়েছেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়োয়েভ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভকে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেন। শুক্রবার (২৩ এপ্রিল) উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়োয়েভের কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে সেখানেই আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, পাট, পাটজাত পণ্য এবং লেদার সেক্টরে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রদূত পর্যটন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা-তাসখন্দ-ঢাকা সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন এবং আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য দু’দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফরেন অফিস কনসালটেশন সভা ফলপ্রসূ করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।

এ প্রসঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সেখানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভকে ঢাকায় প্রাথমিকভাবে উজবেকিস্তানের একটি কনস্যুলেট খোলার জন্য এবং উভয় দেশের মধ্যে প্রথম এফওসি মিটিং ফলপ্রসূ করতে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও তিনি জানান।

 

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম