একদিনে মৃত্যু ৮৩, শনাক্ত ২৬৯৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৬:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৬:২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জন মারা গেছেন। তাদের নিয়ে  করোনায় সরকারি হিসাবে মারা গেলেন ১০ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৪২ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৭৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ২২৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৪৪ হাজার ৬৯৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮৮৩টি।

দেশে এখন মোট ৩৫০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১৯৪টি পরীক্ষাগারে।

মারা যাওয়া ৮৩ জনের মধ্যে পুরুষ ৫৮ জন এবং নারী ২৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ৬৮ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ৮৮৪ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৫৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন পাঁচ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৫২ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের আছেন তিন জন করে, খুলনা বিভাগের আছেন পাঁচ জন এবং বরিশাল বিভাগের আছেন চার জন।

মারা যাওয়া ৮৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাড়িতে মারা গেছেন দুই জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম