‘দুহাত ভরে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৫:২০আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৬:২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত দুই দফায় ১৫ দিনের লকডাউনে কর্মহীন মানুষদের দুই হাত ভরে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনভাবে সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন, যাতে মানুষ জানে যে শেখ হাসিনার সরকার পাশে আছে।

রবিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এতে দেশের এক কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় এই বরাদ্দ দিয়েছে সরকার।

তিনি বলেন, গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের সব সিটি করপোরেশনের অনুকূলে শিশুখাদ্য ক্রয়ের জন্যও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত এসব অর্থের মাধ্যমে শিশুখাদ্য ক্রয় করে তা বিতরণ করা হবে।

‘প্রধানমন্ত্রী অতি সম্প্রতি কর্মহীন মানুষকে আর্থিক সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ৩৫ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা হারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এছাড়া হিট শকে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সহায়তার অংশ হিসেবে জিআর ক্যাশ দিয়েছি ১২১ কোটি টাকা, ভিজিএফ দিয়েছি ৪৭২ কোটি টাকা। বড় সিটি করপোরেশনগুলোকে ৫৭ লাখ টাকা করে, ছোটগুলোকে ৩২ লাখ টাকা করে দিয়েছি। পৌরসভায় ও ইউনিয়ন পরিষদগুলোতেও টাকা দেওয়া হয়েছে।

ডা. এনাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, দুহাত ভরে দেবে যাতে মানুষ জানে যে শেখ হাসিনার সরকার মানুষের পাশে আছে। এবার সপ্তাহব্যাপী পরিকল্পনা করে আমরা দিচ্ছি। সেজন্য পরিমাণটা একটু শুনতে কম শোনা যাচ্ছে। লকডাউন কন্টিনিউ করলে আমরা দিয়ে যাবো।

এনামুর রহমান বলেন, ‘আমরা ৩৩৩ নম্বরটি প্রচার করছি। কেউ খাদ্য কষ্টে থাকলে ফোন করলে তাকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। কাউন্সিলদের বলেছি, যে যেখানে থাকুন না কেন, খাদ্য কষ্টে থাকলে তাকে এনআইডির ভিত্তিতে খাদ্য সহায়তা দিতে হবে।’

মন্ত্রী জানান, সিটি করপোরেশন এলাকায় যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা অবশ্যই পর্যাপ্ত নয়। কারণ, যে পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে, তাকে সেখানে এই ৫০-৫৭ লাখ টাকা কোনো অঙ্কই না। মেয়ররা বলেছেন, ৫০ লাখ না দিয়ে যদি ৫ কোটি দেন তাও এখানে কুলাবে না। আমরা বলেছি, প্রধানমন্ত্রী আমাদের নগরের দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন। নগরে কর্মহীন মানুষের সংখ্যা বেশি, আমরা প্রস্তুত আছি। এটা বিতরণ করুন। আবার চাহিদা পাঠান, আমরা দেবো।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন উপস্থিত ছিলেন।

 

/এসআই/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি