আরও ৯৭ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১৬:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৭:০৩

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩০৬ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ২৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন। 

আজ সোমবার (২৬ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৮৬৪টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। 

মারা যাওয়া ৯৭ জনের মধ্যে পুরুষ ৬১ জন, আর নারী ৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার ১৮১ জন এবং নারী দুই হাজার ৯৬৯ জন।

বয়স বিবেচনায় এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহীর চার জন, খুলনা ও সিলেটের ছয় জন করে, বরিশালের তিন, রংপুরের দুই, ময়মনসিংহের একজন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৪ জন। বাসায় মারা গেছেন তিন জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী