চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে সাতজন শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত চীন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি বলেন, ‘১৭ এপ্রিল গন্ডামারা, বাঁশখালি, চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে সাতজন শ্রমিক হত্যার প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদ লিপি ইমেইল এবং ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হয়েছে। এই প্রতিবাদ লিপির একটি কপি আগামী রবিবার ডাকযোগেও পাঠানো হবে।’
চিঠিতে শ্রমিকদের দাবির ন্যায্যতা ও তাদের বেতন বিষয়ক বিষয়টি উল্লেখ করা হয়।









