‘ঈদের ছুটি ৩ দিনের বেশি নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৫:৫০আপডেট : ০৩ মে ২০২১, ১৫:৫০

আগামী ১৪ মে শুক্রবার ঈদ হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ঈদের দিন ও আগে পরে দু’দিনসহ মোট তিনদিনের বেশি ছুটি দেওয়া হবে না। কাজেই ঈদের ছুটি হবে তিনদিন, এর মধ্যে শুক্র ও শনিবারও রয়েছে। শিল্প-কারখানাও এই সময়ের বেশি ছুটি দিতে পারবে না।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকারি বেসরকারি যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এর কোন নড়চড় হবে না।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিনদিনের বেশি ছুটি দেওয়া যাবে না। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ)  মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে। ৬ মে ভোর ৬টা থেকে আবারও লকডাউন শুরু হবে, চলবে ১৬ মে রবিবার মধ্যরাত পর্যন্ত।

/এসআই/এফএএন/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম