সমুদ্র আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:০৪আপডেট : ০৩ মে ২০২১, ২০:৪১

টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন (সংশোধনী) আইন, ২০২১-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩ মে) এই অনুমোদন দেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের ওপর বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এবং সমুদ্রসম্পদ অনুসন্ধান ও আহরণের জন্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন আইন, ১৯৭৪ প্রণয়ন করেন। প্রায় ৪৫ বছরের পুরনো হওয়ায় আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিতায় আইনটিকে কেবিনেটে অনুমোদন দেওয়া হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮২ সালে আনক্লস জাতিসংঘে পাস হয়। এরই ধারাবাহিকতায় আনক্লস ১৯৮২ আন্তর্জাতিক আইনসমূহ এবং সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায়সমূহের যথাযথ প্রতিফলনের জন্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন আইন, ১৯৭৪-কে অধিকতর সংশোধনপূর্বক নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয় এবং পরে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হয়।

সংশোধিত আইনে ৩৫টি ধারা রয়েছে। এরমধ্যে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজের বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এখতিয়ার থেকে শুরু করে মহীসোপান, এক্সক্লুসিভ ইকোনোমিক জোন, শাস্তি ও জরিমানার পরিমাণ বৃদ্ধি, কোর্ট স্থাপনসহ বিভিন্ন উপাদান যুক্ত করা হয়েছে।

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম