ডা. এফতেখাইরুলের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৬:৪২আপডেট : ০৪ মে ২০২১, ১৬:৪২

করোনা রোগীদের সেবা দিতে গিয়ে একই রোগে আক্রান্ত ডা. এফতেখাইরুল ইসলামের চিকিৎসায় ৫ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসুস্থ ডা. এফতেখাইরুল ইসলামের স্ত্রী ডা. মাহমুদা আক্তারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান (সুমন)। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই চেক হস্তান্তর করা হয়।  এ সময়  আরও উপস্থিত ছিলেন— শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, উপাধ্যক্ষ ডা. মো. শাহাদাত হোসেন, পরিচালক ডা. মো. খলিলুর রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এফতেখাইরুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসায় নিয়োজিত ছিলেন। করোনা আক্রান্ত  রোগীদের সেবা দিতে গিয়ে গত ৭ এপ্রিল থেকে ডা. এফতেখাইরুল করোনায় ভুগছেন। গত ১২ এপ্রিল থেকে ডা. এফতেখাইরুল ইসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আইসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম