বাংলাদেশি শান্তিরক্ষীদের ভ্যাকসিন দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৬:৪৭আপডেট : ০৪ মে ২০২১, ১৬:৪৭

বাংলাদেশ সেনাবাহিনীর অনুরোধে জাতিসংঘের ব্যবস্থাপনায় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।  

আইএসপিআর জানায়, কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবনের পর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সেনা সদস্যদেরও ভ্যাকসিন দেওয়া শুরু হয়। একই সঙ্গে বিভিন্ন দেশে  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে জাতিসংঘ সদর দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভ্যাকসিন দেওয়া শুরু

আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যদের ভ্যাকসিন দেওয়ার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। জাতিসংঘের তত্ত্বাবধানে মিশন এলাকায় বাংলাদেশ শান্তিরক্ষীদের ভ্যাকসিন দিতে অনুরোধ করেন তিনি। একইসঙ্গে দেশ থেকে নতুন শান্তিরক্ষী মোতায়েনের আগে সেনাসদস্যদের ভ্যাকসিন দিয়ে মোতায়েন করা হবে বলে আশ্বাস দেন।

শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম ২০২১ সালের মার্চ থেকে ডিআর কঙ্গোতে নিয়োজিত কন্টিজেন্টগুলো প্রতিস্থাপনকালে সেনাসদস্যদের ভ্যাকসিন দিয়ে মিশন এলাকায় মোতায়েন করে আসছে। অতি সম্প্রতি মিশন এলাকাতেও জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের অধীনে আটটি মিশনে পাঁচ হাজার ৩০৮ জন সেনাসদস্যসহ সর্বমোট ছয় হাজার ৮৮৫ বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।

 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম