করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৪:৩৪আপডেট : ০৬ মে ২০২১, ১৬:২১

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে দোষারোপের রাজনীতি পরিহার করুন।’

বৃহস্পতিবার (৬ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।’ তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা মোকাবিলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র মনে করে বলেন, ‘তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাক না কেন সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিএনপি দীর্ঘদিন অপরিপক্ব ও অপরাজনীতির চর্চা করে এখন সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আ ফ ম  রুহুল হকের সভাপতিত্বে এ সময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ।

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের