শিক্ষার্থীদের মার্কিন ভিসা সংকট দূর করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৯:০৫আপডেট : ০৭ মে ২০২১, ১৯:০৫

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংকট সমাধানের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ করেন।

শুক্রবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল মোমেন মার্কিন রাষ্ট্রদূতকে জানান, অনেক শিক্ষার্থী ভিসা ইন্টারভিউ দিতে পারছে না এবং দেরি হওয়ায় অনেকে অ্যাডমিশন বা স্কলারশিপ পাবে না।

এর জবাবে রাষ্ট্রদূত জানান, লকডাউনের কারণে ইন্টারভিউ ক্যানসেল করা হয়েছে, কিন্তু লকডাউন উঠে গেলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যাতে করে তারা মার্কিন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে যোগ দিতে পারে।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম